কৌশনী মুখার্জি মৌন মিছিল - The News Lion

কৌশনী মুখার্জি মৌন মিছিল

 


দি নিউজ লায়নঃ    শুক্রবার সমগ্র রাজ্যের সাথে নদিয়ার কৃষ্ণনগরে পালিত হল মহিলা তৃণমূল কংগ্রেসের মৌন মিছিল। একদিকে মুখ্যমন্ত্রীর প্রতি ঘৃণ্য চক্রান্তের বিক্ষোভ অন্যদিকে ভোটদানের আর্জি তৃণমূল প্রার্থী কৌশানি এভাবে কাটালো আজ সারাদিন ।এর পর তিনি কলকাতায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখতে।


  শুক্রবার সমগ্র রাজ্যের সাথে নদিয়ার কৃষ্ণনগরে পালিত হল মহিলা তৃণমূল কংগ্রেসের মৌন মিছিল। এদিন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় এর নেতৃত্বে কৃষ্ণনগর শহরে এই মিছিল সংঘটিত হয়। মূলত মুখ্যমন্ত্রীর ওপর আক্রমণ এবং নির্বাচন কমিশনের কাছে ঘটনার উপযুক্ত তদন্তের দাবি চেয়ে গোটা রাজ্যের সাথে কৃষ্ণনগরের পালিত হলো এই কর্মসূচি।


 এই প্রসঙ্গে কৌশনি মুখোপাধ্যায় বলেন আজ কিছু বলার নয় এটা ধিক্কার মিছিল ।দিদির দ্রুত আরোগ্য কামনা করি।এটা মৌন মিছিল নীরবতা পালন করতে চাই।  আজ দিদিকে দেখতে যাচ্ছি। এই দিন এই ধিক্কার মিছিলে অংশগ্রহণ করেন তৃণমূলের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.